আত-তাখাসসুস ফিল ফিকহি ওয়াল ইফতা
দাওরায়ে হাদীস সম্পন্নকারী শিক্ষার্থীদের জন্য ফিকহ ও ফতওয়া বিষয়ক গবেষণামূলক উচ্চতর শিক্ষা ‘আত-তাখাসসুস ফিল ফিকহি ওয়াল ইফতা’র কোর্স রয়েছে। শিক্ষার্থীদের মানব জীবনে উদ্ভূত সকল সমস্যার শরয়ি সমাধান দেওয়ার জন্য যোগ্য মুফতী হিসাবে গড়ে তোলা এ বিভাগের মূল উদ্দেশ্য।
